ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবি ছাত্রী ধর্ষণ: আলপনার রং তুলিতে ছাত্রলীগের প্রতিবাদ 

ঢাবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:৪৫, ৭ জানুয়ারি ২০২০
ঢাবি ছাত্রী ধর্ষণ: আলপনার রং তুলিতে ছাত্রলীগের প্রতিবাদ 
ছবিঃ ডেইলি বাংলাদেশ

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় আলপনা-মানববন্ধনে প্রতিবাদ জানাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিবাদের অংশ হিসেবে রোকেয়া হলের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত আলপনা আঁকার কর্মসূচি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিভিন্ন হলের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেছেন। চারুকলার অনুষদের শিক্ষার্থীদের সহায়তায় এ আলপনা আঁকা হচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং হলের বিভিন্ন নেতাকর্মী সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। 

Advertisement

অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীরা ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দেন এবং সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

তিনি আরো বলেন, ধর্ষক ধর্ষকই তার কোনো দল নাই, ধর্ম নাই। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় অসাম্প্রদায়িক চেতনা লালন করে তারই ধারাবাহিকতায় আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে ধর্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

এর আগে গত সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় আজ সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!